Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলমান বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর হওয়ার পর হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় এই প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক অনলাইন পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, ইরানে হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে, তা অত্যন্ত ভয়াবহ। তিনি স্পষ্ট ভাষায় বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ ও স্বাধীনতার ওপর চলমান বিধিনিষেধের নিন্দা জানান।
 
তিনি লেখেন, ইরানে হতাহতের ক্রমবর্ধমান সংখ্যা ভয়াবহ। অতিরিক্ত বলপ্রয়োগ ও স্বাধীনতার ওপর চলমান নিষেধাজ্ঞার আমি দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। দমন-পীড়নের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দ্রুত উত্থাপন করা হবে।
 
ইরানে বিক্ষোভ-সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। ইরানি এক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতায় হতাহতের বিষয়ে প্রথমবারের মতো ইরানি কোনো কর্মকর্তা নিশ্চিত করলেন। খবর রয়টার্সের।
 
রয়টার্সের সঙ্গে আলাপকালে ইরানের ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী এবং নিরাপত্তাকর্মী উভয়ের মৃত্যুর পেছনেই সন্ত্রাসীরা জড়িত। তবে কারা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
 
সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি : সিইসি

1

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

2

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

3

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

4

সড়কে হেনস্তার শিকার অহনা

5

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

6

চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে

7

পরমাণু ইস্যুতে আজ জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাব

8

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

9

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

10

ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড

11

‘ঝুঁকেগা নেহি’, সিবিআই হেনস্তার জবাবে রণহুঙ্কার দিলেন বিজয়

12

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

13

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

14

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

15

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

16

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

17

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

18

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

19

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

20