Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়কে হেনস্তার শিকার অহনা

বিনোদন ডেক্স : বিনোদন জগতের তারকাদের রাস্তা কিংবা পথঘাটে হেনস্তার শিকার হওয়ার ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। এ যেন নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বহুবার অভিনেতা-অভিনেত্রীর গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতির খবর শিরোনাম হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কলকাতায়। এক মদ্যপচালকের হাতে মাঝ রাস্তায় ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী।

কলকাতার নরেন্দ্রপুরসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অহনা। গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। সেই সময় সামনের একটি গাড়ি আচমকা সজোরে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলেও চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকারের বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অহনা দত্তকে দেখা যাচ্ছে, মাত্র এক মাস আগে কেনা অভিনেত্রীর নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। ক্ষতির এ চিত্র দেখে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারেননি অহনা দত্ত।

অভিনেত্রীর অভিযোগ, বিপদের সময় তাকে বা তার স্বামীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং স্থানীয়দের অনেকেই ওই মদ্যপচালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। তিনি বলেন, আমি সেখানে উপস্থিত না থাকলে আমার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও ছিল। তবে এ ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি  হলেও অভিনেত্রী ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা নিয়ে আবার বড় প্রশ্ন তুলে দিল এ ঘটনা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

1

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

2

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

3

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

4

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

5

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

6

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, ১৪ জনের প্রাণহানি

7

লেভার হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব, রিয়ালের হোঁচট

8

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

9

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

10

‘ফুটবল ছেড়ে’ এবার ক্রিকেটে হামজা চৌধুরী

11

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

12

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

13

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

14

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

15

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

16

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

17

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

18

জাবি ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

19

প্রায় ৩০ বছর পর এবার শীতকালে রোজা সৌদি আরবে

20