Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক : ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনি পৌঁছেছে। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান ঋতুপর্ণারা। মাত্র সাত ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করান কোচ পিটার বাটলার।

সকাল আটটা থেকে দশটা দুই ঘণ্টা অনুশীলন হয়েছে বাংলাদেশ দলের। ভ্রমণক্লান্তি থাকলেও অনুশীলন ভালোই হয়েছে এমনটাই জানিয়েছেন বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ এএফসির অফিসিয়িাল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা। গতকাল রাতে সেখানে থেকে ও আজ অনুশীলনের পর এই স্পোর্টস পার্কের সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের গোলরক্ষক কোচ বলেন, ‘প্রপার ফুটবল টিমের জন্য যা সুযোগ-সুবিধা দরকার সবই রয়েছে।’

সিডনির আবহাওয়া সকাল-দুপুরে গরম। সকালে ঘণ্টা দুইয়েক অনুশীলনের পর বিকেলে ঋতুপর্ণারা জিম করেছেন। আগামীকাল সকালে আবার অনুশীলন সূচি রয়েছে। ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে স্থানীয় এক ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

1

ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকছে রাশিয়া

2

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জান

3

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

4

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দে

5

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

6

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

7

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

8

বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল

9

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

10

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

11

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

12

বন্ধ শ্রমবাজার খোলা স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় হ্রাসের সম্মতি

13

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

14

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

15

ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর

16

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

17

মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

18

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

19

যে আসন থেকে লড়বেন মঈন খান

20