Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহলভি!

আন্তর্জাতিক ডেস্ক : বিবৃতিতে খামেনিকে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে পাহলভি বলেন, শিশু ও তরুণসহ হাজার হাজার ইরানির মৃত্যুর জন্য তিনি দায়ী। খামেনি এবং তার সহযোগীরা (যাদের শাসক গোষ্ঠীর এজেন্ট বলে উল্লেখ করেছেন পাহলভি) প্রতিটি রক্তবিন্দুর জন্য জবাবদিহির মুখোমুখি হবেন।

পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ন্যুরেমবার্গে নাৎসি নেতাদের বিচারের সঙ্গে তুলনা টেনে বলেন, খামেনি ও তার সহযোগীদের ‘ইরানি জাতির আদালতে’ বিচার করা হবে। তিনি হুমকি দিয়ে বলেন, ‘এখানে কোনো ক্ষমা নেই, কোনো পিছু হটার সুযোগ নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনার পরিণতি (খামেনির উদ্দেশে) হবে লজ্জার ও কলঙ্কের। দায়ীদের কোনো দায়মুক্তি বা লুকানোর জায়গা থাকবে না।’ ইরানি জনগণের উদ্দেশে পাহলভি বলেন, তারা একা নয়। তিনি শোকাহত হলেও অবিচল একটি জাতির সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার ভাষ্য, জনতার প্রতিরোধ (ইরানে) ইতোমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে এবং শাসক ব্যবস্থা ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়েছে এবং পতনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করেছে। 

তিনি ইরানিদের ঐক্য ও সাহসে আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, কর্তৃপক্ষ (ইরান) আর ভয়ের মাধ্যমে শাসন করতে পারবে না।এছাড়া, সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান পাহলভি। তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও দৃঢ় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। তার ভাষায়, লক্ষ্য হলো তেহরান পুনর্দখল করা এবং শেষ পর্যন্ত পুরো ইরানকে ফিরে পাওয়া। 

সূত্র: রয়া নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

1

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

2

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

3

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

4

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

5

এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

6

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

7

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

8

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

9

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

10

দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে?

11

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি

12

মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭

13

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

14

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

15

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

16

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

17

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

18

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

19

আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস করল মার্কিন-সিরীয় যৌথ বাহিনী

20