Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দরে তাদের জাতীয় ফুটবল দল পৌঁছানো মাত্রই জাতীয় দলের আলোকচিত্রী তাতো পাগানো ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে লিওনেল মেসির ছবি তুলতে শুরু করেন। মুহূর্তের মধ্যে এসব ছবি সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

ভক্ত-সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে উঠে যায়, কারণ তাদের মহাতারকা আর্জেন্টিনা দল নিয়ে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার আগে মাঠে নামছেন।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি দিয়ে ঘরের মাঠে বিদায় নিয়েছিলেন মেসি, যেটিকে ধরা হচ্ছিল সম্ভবত তার মাতৃভূমিতে শেষ অফিসিয়াল ম্যাচ। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে সপরিবারে এস্তাদিও মনুমেন্তালে আমন্ত্রণ জানায়, তবে সে সময় এটি ছিল খুবই অনিশ্চিত। বিভিন্ন ম্যাচ বাতিল এবং প্রশাসনিক জটিলতার মধ্যে নতুন সম্ভাবনাও তৈরি হয়।

আসন্ন দুটি ম্যাচের সূচি নির্ধারণ করতে অনেক সময় ও পরিশ্রম গেছে। প্রথমে স্পেনের সঙ্গে ফিনালিসিমা এবং কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হয়। বিকল্প ভেন্যুতে স্পেনের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা হলেও সমঝোতা হয়নি। পরে গুয়াতেমালার সঙ্গে খেলার কথা থাকলেও ফিফার অনুমতি না পাওয়ায় সেই ম্যাচও বাতিল হয়। এখন জাম্বিয়া এবং মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে, যথাক্রমে ২৭ মার্চ এবং ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মাত্র তিন মাস বাকি। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। তবে মেসি ওই সময়ের আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। যদিও তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

অ্যাডিডাসের বিশ্বকাপ জার্সি উন্মোচনে তিনি মন্তব্য করেছেন- ‘আমি চার নম্বরটি চাই।’এছাড়াও কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বৈঠকের পর মেসি পোস্ট দিয়েছেন- ‘স্বপ্ন অটুট, আবার একসঙ্গে।’ এই বিষয়গুলো ইঙ্গিত দেয় যে, মেসি সম্ভবত বিশ্বকাপে খেলবেন। তবে আনুষ্ঠানিক সম্মতি এখনও বাকি।

মেসি যদি বিশ্বকাপে খেলেন, তবে তিনি হবেন ইতিহাসের প্রথম ফুটবলার যিনি ছয়টি বিশ্বকাপে খেলবেন। একই রেকর্ডের পাতায় তার প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও রয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে বরণ করেছেন এবং এজেইজায় ৩০ জন ফুটবলারের সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে। তাদের মধ্যে অনেকেই মেসির মতো কিংবদন্তিকে দেখে বড় হয়েছে এবং নতুন প্রজন্মের ফুটবলাররা মেসির সঙ্গে একই স্কোয়াডে বিশ্বকাপে খেলারও স্বপ্ন দেখছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

1

উড়ন্ত হামজার ছবি পোস্ট করে যা লিখল ফিফা

2

পদত্যাগের হিড়িক, কী আছে এনসিপির ভাগ্যে; যা বললেন রাজনৈতিক বি

3

‘বারাণসী’-তে পারিশ্রমিক নেননি মহেশ বাবু, বাকিরা কে কত নিলেন?

4

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

5

বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না

6

আমার রায় অবৈধ হলে অন্তর্বর্তী সরকারের সবকিছুই অবৈধ: ইশরাক

7

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

8

‘জুলিয়ান উডকে আনার পর থেকে পারফর্ম্যান্স খারাপ হয়েছে’

9

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

10

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী

11

‘ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য’

12

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

13

আজকের স্বর্ণের দাম: ১০ এপ্রিল ২০২৬

14

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

15

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

16

বিদ্যুৎ বন্ধ করলে আদানির বিষয়ে হার্ডলাইনে যেতে পারে সরকার

17

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

18

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

19

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

20