Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

বিনোদন ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। দুটি পৃথক স্ট্যাটাসে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার জীবনসংগ্রাম নিয়ে আবেগঘন মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে পোস্ট দুটি ঘিরে বেশ আলোচনা চলছে। একটি পোস্টে লিখেছেন, ‘দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান। সোমবার এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে কনকচাঁপা জানান, ‘ফি আমানিল্লাহ! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।’ তার এই পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেন।

এর কয়েকদিন আগেই শিল্পী দীর্ঘ এক পোস্টে তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা। সেখানে কনকচাঁপা লেখেন—জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেফতার, ‘মিথ্যা মামলায়’ কারাগার, স্লো পয়জনিংয়ের ভয়, মৃত্যুভয়—সব কিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী।

 
পোস্টে আরো উল্লেখ করেন—অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা—এসব বিষয়ও তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, ‘তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তাঁর।’ কনকচাঁপা শেষ করেন এই প্রার্থনা দিয়ে—দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার জন্য সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিক চেয়ে দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কা

1

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

2

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

3

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

4

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

5

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

6

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

7

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

8

দিন শেষে পুতিনেরই জয়

9

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

10

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

11

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

12

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদ

13

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

14

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

15

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

16

বগুড়া-৬ আসন: ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

17

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

18

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

19

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

20