Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকার দলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরমাঝে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। দুপক্ষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির বারা জেলায় জেন-জি সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউএমএল সমর্থকদের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন গণজমায়েত নিষিদ্ধ করেছে। প্রশাসন জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এরআগে, বুধবার বারা জেলার সিমারা এলাকায় জেন-জি বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের কাছেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। এরপরই কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

ওই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। নেপাল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আবি নারায়ণ কাফলে এএফপিকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক… কেউ গুরুতর আহত হয়নি।’

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সব পক্ষকে ‘অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি’ এড়িয়ে চলার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনের প্রতি আস্থা রাখতে বলেন। কার্কি বলেন, ‘শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছি।’ 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

1

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

2

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

3

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

4

দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু

5

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

6

আগামীকাল পল্টন যাবেন তারেক রহমান

7

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

8

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

9

শিববাড়ী রক্ষাকালীবাড়ী মন্দিরে বাৎসরিক কালিপূজা উপলক্ষে সভা

10

সুদানে কী হচ্ছে, কারা এত মানুষকে হত্যা করছে?

11

২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ স

12

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

13

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

14

রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

15

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

16

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

17

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

18

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

19

নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ

20