Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

বিনোদন ডেস্ক : মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। কিন্তু ক্যামেরা ঘোরার আগেই শোনা যায়, ছবিটিতে শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি নায়িকা অভিনয় করতে পারেন। এমন গুঞ্জনে যখন দর্শকদের মধ্যে আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো।

সম্প্রতি গণমাধ্যমে নির্মাতা স্পষ্ট করে জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো বলেন, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

তবে এর আগে একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। যদিও তিনি কোন সিনেমার জন্য এ আলোচনা, তা জানাননি। এ প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।     

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। উল্লেখ্য, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আজমান রুশো এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন। তার এই প্রথম প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

1

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্

2

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

3

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

4

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

5

এবার কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সানাউল্লাহ

6

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

7

বাবাকে নিয়ে মুখে কুলুপ সালমানের! আমির কোন তথ্য প্রকাশ করল?

8

সত্যি কি মাহিকাকে বিয়ে করছেন হার্দিক?

9

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

10

‘জুলিয়ান উডকে আনার পর থেকে পারফর্ম্যান্স খারাপ হয়েছে’

11

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

12

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

13

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

14

ফোন ছিনতাই করে তিন বছরের জেল আন্তর্জাতিক ক্রিকেটারের

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি

16

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

17

ভয়ংকর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০

18

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

19

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

20