Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।

এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের- ৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। এখনো তারা ৬ বিদেশিসহ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে। 

 বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে।
 ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার।

রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। সাত জনের মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ৬০ ম্যাচ খেলেছেন তিনি।

একই দিন নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৫ জন খেলোয়াড়কে, যেখানে শিরোনাম কেড়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এতে শ্রীলঙ্কান খেলোয়াড়রাও আছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। ডি ককের নাম যুক্ত করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে। এবারে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়েছিল ২ কোটি রুপিতে। মৌসুমটা ভালো কাটাতে না পারায় তাকে ছেড়ে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবার উইকেটকিপার-ব্যাটারদের জন্য নির্ধারিত তৃতীয় স্লটে আছেন ডি কক।

হঠাৎ ডি কককে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ অস্বাভাবিক নয়। সম্প্রতি আন্তর্জাতিক অবসর থেকে সরে এসে তিনি ২২ গজ মাতাচ্ছেন। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। 

নতুন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে আছেন। বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, নিলামের শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের নিয়ে- ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। তারপর আনক্যাপড খেলোয়াড়দের তোলা হবে নিলামে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখের সামনে যে পোশাক পরতে ভয় পান করণ, ফাঁস বাদশার ‘গোপন ত

1

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

2

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

3

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

4

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

5

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

6

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

7

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

8

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

9

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার

10

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

11

৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরু

12

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

13

ইয়াজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় ফেঁসে যাচ্ছেন অনেকে

14

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

15

জ্বালানি তেলের দাম বাড়াল ইরান, অস্থিরতার আশঙ্কা

16

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

17

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ

18

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

19

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

20