Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

ডেস্ক নিউজ : বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৪ জানুয়ারি) ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’এর আগে গতকাল রাতে ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

1

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

2

অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে: আর্থিক অনিয়মে অভিয

3

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

4

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

5

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

6

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

7

সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট

8

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

9

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

10

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

11

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

12

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

13

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

14

নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে ফের আনচেলত্তির বার্তা

15

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

16

যেসব ব্যক্তির জন্য রোজার বিধান শিথিল

17

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

18

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

19

কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প

20