Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক : সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের বিশ্ব রেকর্ড। বিশ্বের এক নম্বর তাড়কা রজার ফেদেরারকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ। এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে ভেঙে দিলেন রজার ফেডেরারের একটি বিশ্বরেকর্ড। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন সার্বিয়ান তারকা।

হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান জোকোভিচ। কিন্তু হাল ছাড়েননি। পরের দুটি সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি।

১০১তম এটিপি খেতাব জেতার পাশাপাশি ভেঙে দিলেন ফেডেরারের একটি রেকর্ড। হার্ড কোর্টে টেনিস জীবনের ৭২তম খেতাব জিতলেন জোকোভিচ। টপকে গেলেন রজার ফেদেরারকে। তিনি হার্ড কোর্টে ৭১টি খেতাব জিতেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে আগাসি। আমেরিকার প্রাক্তন খেলেয়োড় হার্ড কোর্টে জিতেছেন ৪৬টি খেতাব।

৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। এত বেশি বয়সে পেশাদার খেতাব জেতার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল এর চেয়েও বেশি বয়সে পেশাদার খেতাব জিতেছিলেন। নজির গড়লেও বছরের শেষে এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ। 

তিনি বলেছেন, আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। একটা চোট রয়েছে। সেটা সারিয়ে ফেলতে হবে। তাই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে ছবি প্রকাশ করলেন আসিফ আকবর

1

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

2

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

3

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প

4

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন ঢাকা-৮ আসনে

5

অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

6

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

7

৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

8

বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি?

9

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

10

দুই মাস পর দেশে ফিরলেন সামিরা মাহি, যাত্রাপথে ‘অপ্রত্যাশিত ব

11

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

12

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, হঠাৎ কেন এ কথা বললেন কিম

13

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলা

14

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

15

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

16

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

17

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

18

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

19

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

20