Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

ডেস্ক নিউজ : ১৭ বছরের কঠিন লড়াই ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মহান একুশের চেতনাকে ধারণ করে দেশের সব দল, মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, আমরা যেমন ৫২-এর ভাষা শহীদ ও ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক তেমনি ৯০ ও ২৪-এর শহীদদের চেতনাকেও অন্তরে ধারণ করি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য পথপ্রদর্শক। এই চেতনাই আমাদের দেশের আগামী দিনের অগ্রযাত্রার মূল ভিত্তি।

তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার গঠিত হয়েছে, তা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার পরিকল্পনার আলোকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একত্রিত করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালাব। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, দেশের প্রত্যেক নাগরিককে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। আবদুস সালাম এদিন দলের সব নেতাকর্মী ও সমর্থকদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের জনগণের প্রতি আশ্বাস দিয়ে আবদুস সালাম বলেন, বীর শহীদদের আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না, এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

1

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

2

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

3

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন (ভিডিও)

4

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়

5

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

6

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

7

আজকের মুদ্রার রেট: ৩০ নভেম্বর ২০২৫

8

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি:

9

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

10

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

11

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

12

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত

13

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

14

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

15

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

16

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

হলফনামায় যা বলছে সারজিস আলমের সম্পদ বিবরণ

18

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

19

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহ

20