Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ : কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (২৩ জানুয়ারি) দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন ভোর থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় হন তিনি। সকালে দেবীদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরু করেন।

হাসনাত বলেন, হয়তো অন্য পার্টি করবে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে কিন্তু গোপনে এসে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ তারা জানে আমাকে দিয়ে কোনো চাঁদাবাজি-দুর্নীতি সম্ভব না। উঠান বৈঠকে তিনি আরও দাবি করেন, গত দেড় বছরে তিনি কিংবা তার লোকজন কোনো ব্যক্তির কাছে অর্থ দাবি করেননি কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত হননি। গত দেড় বছরে আমি বা আমার লোক আমার কাছে একটা পয়সার জন্য যায় নাই, কোনো চাঁদাবাজির জন্য যায় নাই। কেউ বাজার দখল করতে যায় নাই।

হাসনাত বলেন, যারা বেকার, কর্মজীবী, রেমিট্যান্স যোদ্ধা কিংবা কল-কারখানায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদেরই একজন প্রতিনিধি নির্বাচিত হবে বলে তিনি আশা করছেন। এদিকে কুমিল্লা-৪ আসনে নির্বাচনের আগে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের সমীকরণ বদলে গেছে বলে জানান স্থানীয়রা। এমন পরিস্থিতিতে প্রচারণায় থাকা প্রার্থীরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায়

1

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

2

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

3

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

4

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

5

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

6

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না:

7

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

8

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

9

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

10

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

11

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

12

ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

13

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

14

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

15

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

16

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

17

বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খব

18

ডায়াবেটিসে না খাওয়ার ভয় নয়, দরকার সঠিক খাদ্য ব্যবস্থাপনা

19

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

20