Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগের দাবি তুলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনের প্রথম ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে না গেলে খেলা হয়নি। এরপর বিকালে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন মনে করেন, ক্রিকেটারদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন নাজমুল সেটার পর তার আর বোর্ডে থাকা উচিত না। ফলে বিসিবির পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবিতে অনড় কোয়াব। ঢাকা পোস্টকে মিঠুন বলেন, 'এটা (অর্থ কমিটি থেকে নাজমুলের পদত্যাগ) যথেষ্ট না। আমরা পদত্যাগ চাচ্ছি।'

এর আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে নাজমুল বলেছিলেন, 'বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।'

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, 'কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

1

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

2

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

3

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

4

৫৯ বছরে মা হলেন তিনি

5

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

6

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

7

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

8

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

9

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২

10

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

11

প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

12

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

13

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

14

আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে ন

15

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

16

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

17

বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

18

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

19

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

20