Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮টি পয়েন্ট সম্বলিত ফাঁস হওয়া শান্তি পরিকল্পনাটি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। যদি এই সময়সীমার মধ্যে জেলেনস্কি এই পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন— তাহলে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে।

স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি এবং আমি মনে করি, যদি সবকিছু ঠিকভাবে চলে, তাহলে এই সময়সীমা বাড়ানোও যেতে পারে। তাই সবদিক বিবেচনা করেই আমি এ প্রস্তাবের ওপর মতামত জানানোর জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। আমি মনে করি এটা যথাযথ। কম নয়, বেশিও নয়।’

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, ‘এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে, যেগুলোতে অতীতে সায় দেননি জেলেনস্কি। তবে এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। যতি তিনি পছন্দ না করেন—তাহলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না, তারা যত খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারে।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তার সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন করেন জেলেনস্কি। সেই বৈঠকের সমাপ্তি অবশ্য প্রীতিকর ছিল না।  শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেই বৈঠকের স্মৃতি স্মরণ করে ট্রাম্প বলেন, ‘আপনাদের সম্ভবত মনে আছে গত ফেব্রুয়ারির বৈঠকের কথা। খুব বেশি দিন আগের কথা তো নয়…. এই ওভাল অফিসেই আমি তাকে (জেলেনস্কি) বলেছিলাম, ‘‘আপনার হাতে কোনো কার্ড নেই’’।’

তথ্যসূত্র: রয়টার্স

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

1

জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য

2

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

3

আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস করল মার্কিন-সিরীয় যৌথ বাহিনী

4

'অপারেশন সার্চলাইট' ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত

5

বিশ্বের বৃহত্তম ‘রাষ্ট্রহীন’ জাতি, কারা এই কুর্দি?

6

দেশে ভূমিকম্প অনুভূত

7

জুলাই সনদ ও গণভোটের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

8

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

9

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে

10

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

11

আহান শেঠি-জিয়া শংকরের গুঞ্জনময় প্রেমের উত্তাপ নেটদুনিয়ায়

12

সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারো

13

আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

14

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

15

সত্যি কি মাহিকাকে বিয়ে করছেন হার্দিক?

16

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

17

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

18

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন

19

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

20