Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য

বিনোদন ডেস্ক : বলিউডের গ্ল্যামার দুনিয়ায় জাহ্নবী কাপুর এখন প্রথম সারির অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তার ঘন কালো চুলের জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। পর্দার প্রয়োজনে চুলে নানারকম রাসায়নিক ও হিট ব্যবহার করতে হয়। ধুলাবালি আর দূষণ তো আছেই।

তবু কীভাবে চুলের জেল্লা বজায় রাখেন শ্রীদেবীকন্যা? যার উত্তর লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানিয়েছেন তার বিশেষ ‘ডিআইওয়াই’ হেয়ার প্যাকের কথা। মাত্র চারটি উপকরণ দিয়েই তৈরি নেন তার চুলের স্বাস্থ্যের মূল চাবিকাঠি।

চলুন জেনে নেওয়া কীভাবে শ্রীদেবীকন্যা তার চুলের যত্নে চারটি উপকরণ তৈরি করেন—

অভিনেত্রীর পছন্দের তালিকায় রয়েছে— টকদই, ডিম, মধু ও নারিকেলের দুধ। এই চারটি উপকরণ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নেন তিনি। প্রথমে মিশ্রণটি মাথার ত্বক (স্ক্যাল্প) থেকে শুরু করে চুলের শেষ প্রান্ত পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললেই কেল্লাফতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্যাকটি চুলের জন্য পুষ্টির খনি। দই ও ডিম প্রাকৃতিকভাবে মাথার ত্বক পরিষ্কার রাখে। অতিরিক্ত তেল ও ময়লা দূর করে স্ক্যাল্পকে সতেজ রাখে। অন্যদিকে মধু ও নারিকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এটি চুলকে গভীর থেকে আর্দ্রতা জোগায় এবং নরম রাখে।

উপকারিতা

১. প্রতিদিন নিয়মিত ব্যবহারে খুশকির সমস্যা দূর করে।

২. চুলের অকালপক্কতা ও রুক্ষতা কমিয়ে দেয়।

৩. চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

৪. চুল হয় মসৃণ এবং জেল্লা ফিরে আসে।

জাহ্নবী কাপুর বংশপরম্পরায় এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আসছেন। মা অভিনেত্রী শ্রীদেবীও নাকি বাড়িতে ভেষজ তেল ও ফলের নির্যাস দিয়ে রূপচর্চা করতে ভালোবাসতেন। নামিদামি ব্র্যান্ডের পেছনে না ছুটে জাহ্নবীর মতো আপনিও ভরসা রাখতে পারেন ঘরোয়া এই ম্যাজিক প্যাকে। সাশ্রয়ী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এ পদ্ধতিতে আপনার চুলও হয়ে উঠতে পারে সেলিব্রিটিদের মতো আকর্ষণীয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

1

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো

2

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

3

হরমুজ প্রণালিতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ

4

বিচ্ছেদের ৯ বছর পর মুক্তি পাচ্ছে নিলয়-শখের ‘কিডন্যাপ’

5

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

6

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

7

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

8

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

9

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

10

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

11

‘একুশে পদকপ্রাপ্তির খবর শুনেছি চিঠি পাইনি’

12

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

13

সিরিয়ায় ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা

14

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

15

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

16

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

17

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

18

ভোলা-১ আসন: ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

19

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

20