Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। তা নিয়েই আলোচনা চলছে ক্রিকেট-পাড়ায়। এবার যুক্ত হয়েছে নতুন সংকট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে একাধিক অংশগ্রহণকারী দল। বিশেষ করে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।

যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার রয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা। হাতে সময় রয়েছে মাত্র ৩০ দিন। ফলে ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ।
 
ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সমাধান চাইছে তারা। ভিসা সংকটের মূল কারণ ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতি। ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা সেবায় কড়াকড়ি আরোপ করে ভারত। এর প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ওপর।

তবে পাকিস্তান দল ভিসা নিয়ে তেমন চিন্তিত নয়। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ধারাবাহিকতায় আইসিসি ইভেন্টেও হাইব্রিড মডেল অনুসরণ করছে দুই বোর্ড। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপের সেরা দুদল উঠবে সুপার এইটে। ৩ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেকের সঙ্গে খুব আনন্দে আছি: ঐশ্বরিয়া

1

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

2

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরা

3

ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল কিনবে যুক্তরাষ্ট্র

4

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

5

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

6

‘সঠিকভাবে’ হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক

7

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

8

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

9

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

10

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

11

‘আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর’

12

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

13

সুখবর দিলেন সোনম কাপুর

14

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

15

যুক্তরাষ্ট্র ‘সমান ও ন্যায্য’ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তু

16

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

17

জন্মদিনে ভক্তদের জন্য বিমান টিকিট, সঙ্গে দামি উপহারের আয়োজন

18

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাত

19

জাবি ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

20