Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

বিনোদন ডেক্স : অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ সম্প্রতি বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দুবাইয়ে ন্যাশনাল জিওগ্রাফিকের আসন্ন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’র প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেড কার্পেটে গাল্ফ নিউজ-র সঙ্গে আলাপচারিতায় তিনি এই ইচ্ছার কথা জানান।

সাক্ষাৎকারে উইল স্মিথ বলেন, তিনি শাহরুখ খানের সঙ্গে একটি বলিউড ছবিতে কাজ করতে চান। হাস্যরসের ছলে শাহরুখের উদ্দেশ্যে এই হলিউড অভিনেতা, ‘আমি চাই শাহরুখ আমাকে কোনো একটি সিনেমায় রাখুন- শাহরুখ, কী খবর?’ একইসঙ্গে তিনি সালমান খান এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

স্মিথ জানান, সালমান খানের সঙ্গে তার আগে এ নিয়ে কথা হয়েছে এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কোনো একটি প্রকল্প নিয়ে তিনি নিজের ভাবনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘বিগ বি আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। বছরের পর বছর ধরে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি।’ 

উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো একাধিক বলিউড তারকা হলিউডে কাজ করলেও ভারতে হলিউড তারকাদের অভিনয় তুলনামূলকভাবে খুব কম দেখা গেছে। সেই প্রেক্ষাপটে উইল স্মিথের এই আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

এদিকে, শাহরুখ খান বর্তমানে তার আসন্ন ছবি ‘কিং’র শুটিংয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন শাহরুখকন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত। ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে যেখানে শাহরুখকে অ্যাকশন-প্যাকড অবতারে দেখা গেছে, যা ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। ছবিটি চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

অন্যদিকে, উইল স্মিথ অপেক্ষা করছেন তার নতুন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’র মুক্তির জন্য। সিরিজটিতে জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে স্মিথ ১০০ দিনের এক চরম অভিযানে নামবেন, যেখানে দক্ষিণ মেরুতে স্কিইং করা থেকে শুরু করে উত্তর মেরুর বরফের নিচে ডুব দেওয়া পর্যন্ত নানা দুঃসাহসিক চ্যালেঞ্জে অংশ নেবেন তিনি। 

বিজ্ঞানী, অভিযাত্রী ও স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে এক মেরু থেকে অন্য মেরুতে যাত্রা করতে দেখা যাবে এই অভিনেতাকে। সিরিজটির প্রিমিয়ার ১৩ জানুয়ারি ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচারিত হওয়ার কথা রয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

1

সরকারি ওয়েবসাইটে এখনো ঝুলছে হাসিনার ছবি

2

গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ ডেন

3

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

4

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

5

আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে

6

ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

7

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

8

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

9

তিন বিভাগে বৃষ্টির আভাস

10

আফগান-পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ

11

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

12

আলু উৎপাদন ও ভোগে বৈচিত্র্য না এলে সমস্যা কাটবে না : বাণিজ্য

13

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

14

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

15

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

16

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

17

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

18

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

19

সুইডেনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিলো বাস

20