Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছোট নৌকায় ফের ব্রিটেনমুখী অভিবাসীরা, অভিবাসন বিতর্ক তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : চার সপ্তাহ বিরতির পর শনিবার আবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন অভিবাসীরা। ছোট নৌকায় এই যাত্রা পুনরায় শুরু হওয়ায় দেশটিতে রাজনৈতিক বিতর্কও নতুন করে জোরালো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ধরনের পারাপারকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। 

‘লন্ডন থেকে বার্তাসংস্থ্  এএফপি এ খবর জানায়।’

সাম্প্রতিক এই বিরতি মূলত খারাপ আবহাওয়ার কারণে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গত সাত বছরে এটিই ছিল যখন কোনো ছোট নৌকা ব্রিটেনের উপকূলে না পৌঁছানোর সবচেয়ে দীর্ঘ সময়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষ আগে টানা ২৮ দিন দক্ষিণ ইংল্যান্ডের উপকূলে কোনো নৌকা পৌঁছায়নি। সর্বশেষ ১৪ নভেম্বর ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে অভিবাসীরা দক্ষিণ উপকূলে পৌঁছান।

শনিবার চ্যানেলে একাধিক ছোট নৌকা দেখা গেলেও কতজন অভিবাসী সেদিন পৌঁছেছেন, তা এখোনা প্রকাশ করা হয়নি।

ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ এই পথে যুক্তরাজ্যে প্রবেশ এখন ব্রিটেনের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এই পারাপার ইস্যু অভিবাসনবিরোধী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে।

চলতি বছরটি ২০১৮ সালে তথ্য প্রকাশ শুরুর পর থেকে ছোট নৌকায় আগত অভিবাসীর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার বছর হতে যাচ্ছে। এ বছর এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন। তাঁদের অনেকেই সংঘাত থেকে পালিয়ে এসেছেন।

এই সংখ্যা ২০২৪ সালের পুরো বছরের তুলনায় বেশি হলেও ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের চেয়ে কম। ওই সময় কনজারভেটিভ সরকার ক্ষমতায় ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সরকার এ বিষয়ে ‘কার্যকর পদক্ষেপ’ নিচ্ছে। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রসচিব অবৈধ অভিবাসন মোকাবিলায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে অবৈধভাবে যুক্তরাজ্যে আসার প্রণোদনা দূর করা এবং যাদের এখানে থাকার অধিকার নেই, তাদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ এখন আর ডাণ্ডা মারে না, গুলি করে না: সাখাওয়াত হোসেন

1

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

2

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

3

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

4

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

5

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

6

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

7

বাংলাদেশ সিরিজের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর চ্যাল

8

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

9

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

10

মরক্কোয় দুটি চারতলা ভবন ধসে মৃত্যু ১৯

11

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

12

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

13

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে

14

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র

15

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

16

গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

17

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

18

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

19

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

20