Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

বিনোদন ডেক্স : আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর সিনেমা ‘নূর’ অবশেষে মুক্তির অপেক্ষায়। পরিচালক রায়হান রাফী নির্মিত প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে।

 সোশ্যাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটিতে সিনেমায় ঐশীর বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। এর আগে আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা। গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার; মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে প্রেম-বিরহের আভাস পাওয়া যায়। আর মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।


দর্শকদের একাংশের দাবি, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রটে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা ঐশী। তিনি বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।

 ঐশী বলেন, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়। বর্তমানে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ। আর ‘নূর’ মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর।

 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

1

নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ

2

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

3

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

4

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

5

দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া

6

সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

7

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

8

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা জা

9

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

10

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

11

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

12

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

13

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো?

14

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

15

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

16

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

17

পুলিশ এখন আর ডাণ্ডা মারে না, গুলি করে না: সাখাওয়াত হোসেন

18

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

19

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

20