Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির আভাসে তেলের বাজারে স্বস্তি

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানে আলোচনা এগোচ্ছে বলে দাবি করার পর এশিয়ায় সকালের লেনদেনে তেলের দাম কমে যায়।

বুধবার (স্থানীয় সময়) ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে এবং যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে কথা বলছে তারা ‘চুক্তি করতে খুবই আগ্রহী’। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আলোচনায় যুক্ত আছেন।
 
তবে ট্রাম্পের এই দাবিকে নাকচ করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ‘ভুয়া’ এবং এটি বাজারকে প্রভাবিত করার চেষ্টা।
 
এদিকে, মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস, বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব দিয়েছে। যদিও এ সংক্রান্ত কোনো নথি এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
 
চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে হরমুজ প্রণালীকে উন্মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, প্রস্তাব মেনে নিলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
 
এদিকে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইসরায়েল ও ইরান একে অপরের ওপর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নতুন করে তেহরানে হামলা শুরুর ঘোষণা দিয়েছে এবং লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
 
অন্যদিকে, ইসরায়েলের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক তৎপরতার এ ধরনের বিপরীতমুখী বার্তার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
 
সূত্র: বিবিসি

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ

1

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

2

ইরানি শাসনব্যবস্থা এখনো যে কারণে ভেঙে পড়েনি

3

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

4

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

5

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

6

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

7

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

8

ঈদের ছুটি এক দিন বেড়েছে

9

২০২৬ সালে হজ করবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি

10

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

11

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

12

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

13

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

14

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

15

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

16

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

17

ভরা মঞ্চে প্রেমিকা রাশমিকার হাতে চুমু খেলেন বিজয়

18

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

19

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

20