Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে রাশিয়া লক্ষ্য অর্জন করবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তির জন্য ইউক্রেনের কোনো তাড়া নেই।  আর তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের সংঘাতের মিমাংসা করতে না চায়, মস্কো বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে। পুতিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে।

এর আগে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যখন কিয়েভ শান্তি চাইছে, তখন রাশিয়া তার যুদ্ধ অব্যাহত রাখার ইচ্ছা প্রদর্শন করছে। শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তাদের এ আলোচনার আগে পুতিন এসব মন্তব্য করলেন।

পুতিনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউজকে অনুরোধ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। টেলিগ্রাম অ্যাপে ক্রেমলিন জানিয়েছে, সরেজমিন এক পরিদর্শন চলাকালে রাশিয়ার কমান্ডাররা পুতিনকে জানান যে তাদের বাহিনীগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মিরনোহ্রাদ, রোদিনিস্কে এবং আর্তেমিভকা শহর এবং জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপনোহির্স্ক শহর দখল করেছে।

তবে ইউক্রেইনের সামরিক বাহিনী মিরনোহ্রাদ ও হুলিয়াইপোলের ক্ষেত্রে রাশিয়ার দাবিকে ‘মিথ্যা বিবৃতি’ অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, উভয় স্থানের পরিস্থিতি এখনো ‘কঠিন’ কিন্তু ইউক্রেনীয় সেনারা ‘প্রতিরক্ষামূলক অভিযান’ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

1

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

2

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

3

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

4

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

5

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

6

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

7

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

8

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

9

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

10

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

11

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

12

জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ

13

তরুণদের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে: সালাহউ

14

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

15

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

16

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

17

বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

18

ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

19

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

20