Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

ডেস্ক নিউজ : দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২৪ নভেম্বর বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৭ দল। আর এই সিরিজের জন্য আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম তিনদিনের ম্যাচটি শুরু হবে ২৮ নভেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্টেডিয়ামে আগামী ৩ ডিসেম্বর থেকে। এরপর সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

বাংলাদেশ দলে অবশ্য জুনিয়র সব তারকা ক্রিকেটারই রয়েছেন। অদ্রিত ঘোষ নিয়মিত দলটির হয়ে রান করে আসছেন। এছাড়া সামি, কাওসাররাও রয়েছেন ১৫ সদস্যের দলে। 

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল- 

মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, নুবায়েত আলম।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নি

1

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

2

আইএমডিবির শীর্ষে, ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

3

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

4

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

5

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

6

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

7

কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্ব

8

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

9

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

10

হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অ

11

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

12

দেশে সবুজ পোশাক কারখানা এখন ২৭০ টি

13

দুই সেটের খেলায় দুটিতে হেরেও সেমিফাইনালে জোকোভিচ

14

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

15

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

16

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত

17

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

18

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরু

19

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

20