Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

ডেস্ক নিউজ : তার বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটারদের যেন কোনো উত্তরই জানা ছিল না। একের পর এক যাদুকরী ডেলিভারিতে দলটির ব্যাটারদের কুপোকাত করেছেন সিলেট টাইটান্সের স্পিনার নাসুম আহমেদ। রেকর্ড ফাইফার নিয়ে হয়েছেন ম্যাসচেরা। এমন সাফল্যের পেছনে রহস্য কী? নাসুম জানালেন, শিখেছেন নতুন ডেলিভারি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের ম্যাচে নোয়াখালীকে মাত্র ৬১ রানে অল আউট করেছে সিলেট। যেখানে ৪ ওভারে ২০টি ডট বলসহ মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন নাসুম। বিপিএলে এখন স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার ৩১ বছর বয়সী এই স্পিনারের।
 
দলকে জিতিয়ে উচ্ছ্বসিত নাসুম বলেন, ‘এর আগে আমার ৯ রানে (আসলে ১০ রানে) ৪ উইকেট ছিল। টি-টোয়েন্টিতে এটাই আমার প্রথম পাঁচ উইকেট। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি।’
 
 
 
এসময় নতুন ডেলিভারি শেখার কথাও জানান নাসুম। তিনি বলেন, ‘আমার একটা নতুন ডেলিভারি, আমি ইনসুইং বলটা করার চেষ্টা করছি, অনেক প্র্যাকটিস করছি। ওইটা এখন এপ্লাই করতেছি। খুবই ভালোভাবে হচ্ছে। খুব ভালো লাগছে যে, একটা নতুন জিনিস শিখতে পেরেছি।’
 
আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলে ছন্দে থাকলে সেটা বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন নাসুম। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই পারফরম্যান্সটা আমার বিশ্বকাপের জন্য খুব ভালো হবে। বিপিএলে সামনে আরও চারটা ম্যাচ আছে। এটা আমার জন্য খুব হেল্পফুল হবে।’
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

1

‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’: ভেনেজুয়েলার প্রতি ট্রা

2

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

3

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

4

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

5

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

6

নিউইয়র্কে এলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

7

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

8

২৭ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

9

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

10

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

11

‘বারাণসী’-তে পারিশ্রমিক নেননি মহেশ বাবু, বাকিরা কে কত নিলেন?

12

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

13

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

14

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

15

‘একুশে পদকপ্রাপ্তির খবর শুনেছি চিঠি পাইনি’

16

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

17

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

18

জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা

19

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

20