Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে সবুজ পোশাক কারখানা এখন ২৭০ টি

ডেস্ক নিউজ : সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এসব স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৭০টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ১১৪টি, লিড গোল্ড ১৩৭টি, লিড সিলভার ১৫টি ও সার্টিফায়েড ৪টি। সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের কোর্টজ অ্যাপারেলস লিমিটেড - ইউনিট ১ ও টাঙ্গাইলের কমফিট এপিএস বিল্ডিং- গ্রিন সেন্টার।
 
এর মধ্যে কোর্টজ অ্যাপারেলস ৬৬ পয়েন্ট ও কমফিট এপিএস ৭১ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ পেয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

1

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

2

‘ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার’

3

রমজানের রোজা ফরজ হয়েছিল কখন?

4

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

6

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

7

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

8

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

9

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

10

জেনে নিন দেশের বাজারে আজ প্রতি ভরি স্বর্ণের দাম

11

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

12

ভূমিকম্পের কতদিন পর হতে পারে আফটার শক, যা বলছে এআই

13

সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়া

14

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

15

আইএমডিবি-এর সেরা ২৫০ সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’

16

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

17

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

18

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

19

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

20