Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : সাবেক দুই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো আর কারিম বেনজেমা সৌদি প্রো লিগে খেলছিলেন দুটি আলাদা দলে। তবে সবশেষ দলবদলে বেনজেমা দল বদলেছেন, সেটাই রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে সৌদি প্রো লিগে। বেনজেমার দলবদলে ক্ষুব্ধ হয়ে আল নাসরের ম্যাচই বয়কট করেছেন রোনালদো। 

আল নাসর গতকাল আল রিয়াদের বিপক্ষে খেলেছে। সাদিও মানের গোলে জিতেও গেছে। সেই ম্যাচে রোনালদো খেলেননি, ফুল ফিট থাকা সত্বেও। কারণ হচ্ছে, রোনালদো বৈষম্যের অভিযোগ তুলেছেন লিগ কর্তৃপক্ষের ওপর। তিনি মনে করেন, আল হিলালকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। ২০২৩ সাল থেকে আল হিলাল খরচ করেছে ৬২৪ মিলিয়ন ইউরো। একই সময়ে আল নাসর খরচ করেছে ৪০৯ মিলিয়ন ইউরো।
 
এই ২১৫ মিলিয়ন ইউরোর ব্যবধান রোনালদোকে ক্ষুব্ধ করেছে। ক্লাব শক্তিশালী হচ্ছে না বলে তার ধৈর্য শেষ হয়ে গেছে। আল নাসরের বোর্ডের নিষ্ক্রিয়তাও ক্ষোভ বাড়িয়েছে। রোনালদো তাই ক্ষোভে ফেটে পড়েছেন ক্লাবের ওপর। গতকালকের ম্যাচটাও খেলেননি। অন্যদিকে বেনজেমার পরিস্থিতি আরও তিক্ত।
 
তিনি আল ইত্তিহাদের সঙ্গে অনুশীলন ও ম্যাচ বন্ধ করে দিয়েছিলেন। ক্লাবটির নতুন চুক্তির প্রস্তাব তাকে আহত করেছে। আগে ক্লাবটি থেকে তিনি প্রতি বছর ১৫ কোটি ডলার পেতেন, নতুন চুক্তি অনুসারে তাকে কার্যত ‘ফ্রি’তে খেলার কথা বলা হয়েছিল, জানায় ইএসপিএন। ফলে তিনি ক্লাব বদলানোর সিদ্ধান্ত নেন। আল হিলাল অবশেষে তাকে গত রাতে দলে টানে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

1

বিড়াল-কুকুরের ভাইরাল ভিডিও: বিনোদনের আড়ালে পোষ্যদের নীরব যন্

2

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

3

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

4

বিয়ে করছেন জেফার-রাফসান!

5

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

6

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

7

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

8

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

9

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

10

জন্মদিনে ঝলমলে মিম

11

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

12

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

13

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

14

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

15

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

16

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

17

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত

18

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

19

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

20