Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

এপ্রিলের ১৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

বাণিজ্য ডেস্ক : রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ শতাংশ। এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর

1

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

2

আবারও বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র কে?

3

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

4

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

5

ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ

6

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাই

7

রবাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে হামলা

8

ইমরানের পরিবারকে নাকভির হুমকি, ইমরানের বোনদের অভিযোগ

9

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

10

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

11

যুক্তরাষ্ট্র ‘সমান ও ন্যায্য’ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তু

12

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

13

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

14

মার্কিন স্থল আগ্রাসন রুখতে ইরানের ১০ লাখের বেশি সেনা প্রস্তু

15

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

16

দেবের ‘টনিক ২’-তে কি দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতাকে?

17

এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা

18

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

19

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

20