Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ‘১এক্সবেট’ (1xBet) নামক একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের মামলায়  শুক্রবার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখ রুপি এবং অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি রয়েছে।

ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিংয়ের ২ কোটি ৫০ লাখ এবং রবিন উথাপ্পার ৮ লাখ ২৬ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলার ২ কোটি ২ লাখ, সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১ কোটি ২৬ লাখ রুপির সম্পত্তি জব্দ করেছে ইডি। উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে ছিল বলে জানা গেছে।

তদন্ত ও ব্যাকগ্রাউন্ড দীর্ঘদিন ধরে চলা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। তদন্তকারী সংস্থার দাবি, এই তারকারা সংশ্লিষ্ট অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন, যা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে।
 

এর আগে একই মামলায় ভারতের আরও দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সাড়ে ১১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে রায়নার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার মিমি-অঙ্কুশসহ এই সাত তারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

1

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল

2

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

3

বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ

4

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

5

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

6

ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত॥

7

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

8

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

9

কোরআন সুন্নাহর আলোকে মাহে রমজান

10

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

11

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

12

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

13

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

14

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

15

ফসলের জাকাত দেবেন কীভাবে?

16

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই

17

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

18

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

19

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

20