Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে সমান আওয়াজ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে নারী নেতৃত্ব ও অন্তর্ভূক্তিমূলক স্থানীয় শাসন ব্যবস্থা জোরদারের লক্ষে সমান আওয়াজ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপত্বি করেন, মারিয়া সরকার প্রকল্প কো-অর্ডিনেটর সমান আওয়াজ, ঢাকা।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা: মোঃ সারোয়ার হাসন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী অগ্রণী ব্যাংক ম্যানেজার মকছেদ আলী, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেসিক এনজিও এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার, স্বকল্প সোসাইটির পরিচালক এমএ কাইয়ুম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল।

অবহিত করণ সভায় সমান আওয়াজ প্রকল্পের লক্ষে ও উদ্দেশ্য তুলে ধরেন ফুলবাড়ী সিসিডিবির এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার। তিনি বলেন, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয় এবং স্থানীয় পর্যাযে কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন সহ সকল স্টক হোল্ডারদের সহযোগীতা কামনা করা হয়। বিশেষ করে নারী ক্ষমতায়ন ও অর্ন্তভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্দ্যেগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন।

এছাড়াও সুশিল সমাজ নারী নেত্রী এবং স্থানীয় সংগঠনের প্রতিনিধিগণ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অবহিত করণ সভাটির সঞ্চালনায় ছিলেন, নবাগঞ্জ সিসিডিবির এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন । সহযোগীতায় ছিলেন, Coady International Institute, St. Francis Xavier University.

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ‘ধুরন্ধর’ থেকে তামান্নাকে সরানো হয়

1

রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতি

2

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভ

3

আজকের মুদ্রার রেট: ১১ জানুয়ারি ২০২৬

4

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

5

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

6

ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন

7

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

8

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

9

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

10

বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই-মানামা

11

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

12

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

13

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

14

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

15

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

16

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

17

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

18

২৯৭ আসনের গেজেট প্রকাশ

19

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

20