Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

'টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়'

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর দল আর কোনো টেস্ট খেলেনি। তাই এতদিন এই সংস্করণে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। এবার বিসিবি জানিয়েছে, শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। প্রথমবার ২০২৩ সালে টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।
 
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে শান্ত বলেন, 'বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।''টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব'-যোগ করেন তিনি।

 
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, শান্তর নেতৃত্ব গুণ দলের উন্নতিতে ছাপ ফেলেছে এবং অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। বুলবুল বলেন, 'টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভালো বোঝাপড়া আছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।'

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

1

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

2

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

3

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

4

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

5

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

6

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

7

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

8

পাকিস্তানি তারকার পার্টিতে পুলিশের হানা, গ্রেফতার ৫১

9

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

10

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

11

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

12

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

13

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

14

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

15

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

16

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে

17

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহ

18

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

19

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

20