Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

বিনোদন ডেক্স : বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী। ২০১৬ সালে মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ২২ বছরের একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে দুজন এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী আগায় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই। মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এমনকি সমস্যা মিটিয়ে আবার একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনই বুঝতে পারেন, এই সম্পর্ক আর টেকসই নয়।

তিনি বলেন, একটা সময়ের পর আমরা বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না। এই সিদ্ধান্ত নেওয়ার পর অনেকেই তাকে স্বার্থপর বলেছিলেন। তবে এসব মন্তব্যে গুরুত্ব দেননি মালাইকা। তার কাছে নিজের মানসিক শান্তি ও ভালো থাকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

অভিনেত্রী বলেন, অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। আমার খুশিতে থাকাটাও জরুরি। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে মালাইকা জানান, তিনি বিয়ের বিরোধী নন। তবে আপাতত বিয়ে তার অগ্রাধিকার নয়। মালাইকার ভাষায়, নিজের জীবন নিয়ে আমি ভালো আছি। আমার মনে হয়, এই মুহূর্তে বিয়েটা আমার জন্য নয়। যদি কখনো আবার হয়, তখন ভেবে দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

1

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

2

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

3

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

4

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

5

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

6

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

7

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

8

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

9

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

10

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

11

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

12

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

13

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

14

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

15

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

16

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

17

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

18

তবে কী ডি লিখটই কুফা?

19

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

20