Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবল মাতাচ্ছেন তারা। দুজনের কে সেরা এ নিয়েও ভক্তদের মাঝে তর্কের শেষ নেই। এবার সেই চিরন্তন বিতর্ক নতুন করে উসকে দিলেন রোনালদো নিজেই। এক প্রামাণ্যচিত্রে তিনি স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মেসি শিরোপা না জেতায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মারিও গোয়েটজের একমাত্র গোলে হেরে যায় মেসিরা। সেই ম্যাচের ফল নিয়েই ডকুমেন্টারিতে নিজের অনুভূতির কথা জানান পর্তুগিজ সুপারস্টার। প্রামাণ্যচিত্রের একটি অংশে রোনালদো বলেন, তিনি নাকি ফাতিমার ভার্জিন মেরির কাছে প্রার্থনাও করেছিলেন-মেসি যেন বিশ্বকাপ জিততে না পারেন। ফাইনালের শেষ বাঁশি বাজতেই নিজের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শিরোপা না পাওয়ায় ‘স্বস্তি’ অনুভব করেন তিনি।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে ২০১৪-তে যে স্বস্তি পেয়েছিলেন, আট বছর পর সেটিই নাকি তার ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে’ রূপ নেয়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সাত গোল নিয়ে তিনি দ্বিতীয় হন; আট গোল করে শীর্ষে ছিলেন কিলিয়ান এমবাপে, যিনি ফাইনালেই হ্যাটট্রিক করেন। বিশ্বকাপ ট্রফি হাতে তোলার মধ্য দিয়ে মেসি অনেকের চোখে ‘আধুনিক যুগের সেরা’ বিতর্কে চূড়ান্ত সিলমোহর বসান। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার

1

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

2

হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির

3

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

4

বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা: মুফতী রেজা

5

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

6

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

7

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

8

কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প

9

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

10

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

11

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

12

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

13

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

14

ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

15

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

16

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

17

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

18

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

19

ঢাকা-৮ আসন: মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

20