Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যারিবীয় পেসারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের ৪৭ এবং শেষদিকে ম্যাথু ফোর্ডের ২৭ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৫১ রানের পুঁজি পায়। বাকি ব্যাটাররা বলার মতো রান করতে পারেনি। আফগানিস্তানের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন জিয়াউর রহমান, রশিদ খান এবং আবদুল্লাহ আহমেদজাই।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে আফগানিস্তান। গুরবাজ ও জারদানের ব্যাটে ৭২ রানের ওপেনিং জুটি হয়। তবে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইন আপ। দুই ওপেনার বাদে কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। গুরবাজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান। অন্যদিকে, আফগানদের ব্যাটিং ধস নামান ক্যারিবীয়ান পেসার শামার স্প্রিংগার। ১৯তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতেই শেষ হয়ে যায় আফগানিস্তানের আশা।

পূর্ণ ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে আফগানিস্তানের ইনিংস। তাতে ১৫ রানের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে হেরে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন স্প্রিংগার। যার ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।   

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

1

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

2

৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

3

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিক

4

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

5

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

6

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

7

লম্বা ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ে

8

কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

9

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও

10

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

11

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

12

আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া প্রত

13

ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

14

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

15

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়

16

মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

17

যুদ্ধ দীর্ঘায়িত হলে সর্বাধিক মূল্যস্ফীতি হবে দ. এশিয়ায়, কমবে

18

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

19

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

20