Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

ডেস্ক নিউজ : বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৩টির দর। অর্থাৎ দরপতনের তুলনায় আজ দরবৃদ্ধি হওয়ার সিকিউরিটিজের সংখ্যা ৫ দশমিক ৪২ গুণ বেশি।

 তবে বাজারে অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের দর। দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৭টি, ‘বি’ ক্যাটাগরির ৬৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৬৩টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্টে উঠেছে।

ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল (রোববার) ২৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে ৯৭ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটে দর বেড়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির শেয়ারদর বেড়েছে, ৬২টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়া সত্ত্বেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫০ পয়েন্টে উঠেছে। সিএসইতে আজ ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ১৩ কোটি ৯৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

1

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্র

2

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

3

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

4

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

5

বিশ্বকাপ না খেলায় এ সময়ে ক্রিকেটাররা কী করবেন

6

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

7

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

8

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

9

‘ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার’

10

দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন

11

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

12

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

13

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

14

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

15

২৭ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

16

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

17

নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেন

18

১০০ বছরেও আরেকজন রোকেয়া আসেনি—এটাই আমাদের ব্যর্থতা

19

নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ

20