Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের অন্ধকারে এক কৃষকের ২০০ ফলনশীল কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালে আহমদ (৫০) অভিযোগ করে বলেন, এক প্রতিবেশীর যোগসাজশে পূর্ব শত্রুতার জেরে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। শুক্রবার সকালে কলা বাগানে গিয়ে দেখা যায় বাগানজুড়ে কাটা পড়ে আছে কলাগাছের গুঁড়ি। রাতারাতি সবকিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। গত ২৪ মার্চ রাতে তার বাগান থেকে ৯টি কলার ছড়া চুরি হয়। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তুলে ধরেন। এরপর থেকেই বিরোধ আরও তীব্র হয়।

সালে আহমদের দাবি, জমি নিয়ে ওই প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে তাদের মধ্যে। তার কেনা সাড়ে ২৫ শতাংশ জমির মধ্যে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখলে রেখেছেন অভিযুক্ত ব্যক্তি। এমনকি গত ২৩ মার্চ বিকেলে শিবপুর বাজার এলাকায় তাকে মারধরের ঘটনাও ঘটে।

তবে স্থানীয়দের অনেকে বলছেন, রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ ধরনের নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল

1

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

2

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

3

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

4

ইফতারের জন্য কি অজু করতেই হবে?

5

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

6

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

7

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

8

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

9

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

10

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি

11

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ

12

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

13

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরে

14

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা আহত

15

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

16

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

17

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

18

বহুল আলোচিত ‘বোর্ড অব পিস’ কী?

19

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

20