Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের আগে মার্চে আন্তর্জাতিক বিরতি হবে কোচদের জন্য পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। তবে কিছু জাতীয় দলকে প্রীতি ম্যাচ নয়, খেলতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচও। যার মধ্যে রয়েছে টুর্নামেন্টের শেষ কয়েকটি জায়গা নির্ধারণের প্লে-অফ ম্যাচ। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা। 

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চোটের কারণে দুশ্চিন্তায় আছে। আলবিসেলেস্তাদের ডিফেন্ডার হুয়ান ফয়েথ ছিটকে পড়ার পর এবার চোটে পড়েছেন নিকোলাস গঞ্জালেজ। গত রোববার লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে ৯০ মিনিট খেলেই চোটে পড়েন তিনি। বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার।
 
 
 
আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুল এদুল তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছেন, মাংসপেশিতে চোট পেয়েছেন নিকোলাস। তার সেরে উঠতে প্রায় ২১ দিন লাগবে। ফিনালিসিমার প্রস্তুতি শুরু করতে আর্জেন্টিনা দল ৩৫ দিনের মধ্যে সফরে যাবে। 
 
গাস্তুল এদুল আশাবাদী কণ্ঠে আরও বলেন, ‘শারীরিকভাবে সেরে ওঠার জন্য তাঁর যথেষ্ট সময় রয়েছে।’ পরবর্তী ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ২২ মার্চের পর এবং ক্লাব ফুটবল পুনরায় শুরু হবে ৪ এপ্রিলে।
 
মাঠে ফেরার জন্য এক মাসেরও বেশি সময় পাচ্ছেন গঞ্জালেজ।  তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফ সাধারণত এমন খেলোয়াড়দের দলে ডাকতে চান না, যারা সদ্য চোট কাটিয়ে ফিরেছেন কিন্তু ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলেননি। এতে খেলোয়াড়ের পূর্ণ সুস্থতা নিশ্চিত হয় এবং ক্লাবের সঙ্গে সম্ভাব্য বিরোধও এড়ানো যায়। ফলে আতলেতিকো মাদ্রিদের উইঙ্গারের সময়সীমা প্রথমে যতটা স্বস্তিদায়ক মনে হয়েছিল, বাস্তবে তা কিছুটা কঠিন হতে পারে।
 
এর আগেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন গনসালেস। কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের চোটে তিনি ছিটকে যান, যদিও ২০২১ কোপা আমেরিকা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে তার জায়গা দলে নেন থিয়াগো আলমাদা।
 
আগামী ২৭ মার্চ কাতারের দোহায় ফাইনালিসিমায় আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। চার দিন পর স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা, যা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ ম্যাচ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেম

1

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

2

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

3

প্রয়োজনে একাই ইরানে হামলা চালাবে ইসরাইল, যুক্তরাষ্ট্রকে জানি

4

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

5

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

6

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কা

7

আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্

8

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহ

9

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

10

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

11

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

12

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

13

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

14

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

15

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

16

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা

17

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

18

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

19

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

20