Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইতালি

স্পোর্টস ডেস্ক : প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে ইতালি। আর বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাসও গড়ে ফেললো ইউরোপের দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ইতালির প্রথম জয়। মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়ে ইতালি। প্রথমবার ইউরোপের বাইরের কোনো দেশের বিপক্ষে মাঠে নামে তারা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নেপাল। মাত্র ৫ রান করে আউট হন কুশল বুর্ত্তাল। ২০ বলে ২০ রান করে আউট হন আরেক ওপেনার আসিফ শেখ। মাত্র ১৪ বলে ২৩ রান করেন দলনেতা রোহিত পোউদেল। আর ১৮ বল খেলে ১৭ রান করেন ডিপেন্দ্রা সিং আইরি। এছাড়া ৩ রান করে করেন লোকেশ বাম ও গুলশান ঝা।
 
 
 
দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া সন্দীপ লামিচানে ৫ ও কারান সিং কেসি ১৮ রান করেন। রানের দেখা পাননি নন্দন যাদব ও ললিত রাজবংশী। নেপালের ইনিংস থামে ১২৩ রানে।

১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইতালির দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা। শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে গিয়ে মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। মাত্র ৪৪ বলে ৬০ রানে জাস্টিন মোস্কা ও মাত্র ৩২ বলে ৬২ রানে অ্যান্টনি মোস্কা অপরাজিত থাকেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

1

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফ

2

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

3

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

4

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

5

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

6

তবে কী ডি লিখটই কুফা?

7

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

8

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

9

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

10

পাকিস্তানি তারকার পার্টিতে পুলিশের হানা, গ্রেফতার ৫১

11

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

12

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

13

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

14

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

15

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

16

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

17

৬০ কোটির সাম্রাজ্য থেকে নিঃসঙ্গ মৃত্যু: এক চিকিৎসকের করুণ পর

18

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

19

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের

20