Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ : সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

এদিকে ছাত্র প্রতিনিধি হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা।
 
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে। এনসিপির ওই নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।

এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য জানা যায়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

1

লম্বা ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ে

2

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

3

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

4

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

5

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

6

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

7

দীঘি-ভাবনাকে নিয়ে ওয়েব সিনেমায় ইরফান সাজ্জাদ

8

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

9

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনায় নতুন সিদ্ধান্ত

10

২০১৮ সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

11

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

12

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

13

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ

14

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

15

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

16

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

17

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে?

19

ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইস

20