Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা

ডেস্ক নিউজ : ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দিয়েছে সরকার। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার কথাও বলা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি। প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এ সময় এক লাখ টাকা পৌঁছে যায়। সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলার খেলোয়াড়রা ২০ ডিসিপ্লিনের ১২৯  ক্রীড়াবিদ এ কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন। এ কর্মসূচির ফলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হলো। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগান বাস্তবে রূপ নিল। 

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা এখন থেকে বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এ তালিকার বাইরে থাকবেন। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন, প্রতি চার মাস পরপর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। 

পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন। আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন। তিনি আরও জানান, এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে।

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

1

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

2

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

3

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

4

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

5

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

6

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গল

7

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

8

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

9

মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ

10

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

11

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

12

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

13

সংযম ও সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

14

সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

15

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

16

১৪৮ বছরে প্রথম বারের মতো এমন রেকর্ড দেখতে চলেছে অস্ট্রেলিয়া

17

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

18

‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’

19

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

20