Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক : আইএলটি২০’র এই ম্যাচটিতে শুরুতে ব্যাট করে দুবাই করে ১৮০ রান। তাসকিন নেন সেদিকুল্লাহ অটল, জর্ডান কক্স ও দাসুন শানাকার উইকেট। এদের মধ্যে অটল ও শানাকা দুজনের ক্যাচই ধরেন সিকান্দার রাজা। কক্স ক্যাচ দেন জেমস রিউকে। অটল দুবাইয়ের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রাহক। ৪৪ বলে ২ চার ও ৩ ছয়ে তিনি করেন ৬৬ রান।

মোহাম্মদ নবি খেলেন ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস। ৩টি করে চার ও ছয় হাঁকান তিনি। পরে বল হাতে ২৩ রানে ৩ উইকেট নিয়ে আফগান অলরাউন্ডার ম্যাচসেরাও হন। বাকিদের মধ্যে কক্স ২৮, লুস দু প্লুই ১৮ ও রভম্যান পাওয়েল ১২ রান করেন। একটি করে উইকেট নেন রাজা, মাথিশা পাথিরানা ও আদিল রশিদ।

শারজাহ গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ১২ রান তোলার পর দলটির উদ্বোধনী জুটি ভেঙেছিলেন মোস্তাফিজুর রহমান। জনসন চার্লজ ফিরে যান ওয়াকার সালামখেইলের হাতে ক্যাচ দিয়ে। এরপর সালামখেইল, হায়দার আলী ও নবিরা শারজাহর কোমর ভেঙে ফেলেন। ২২ রানের বিনিময়ে সালামখেইল নেন সিকান্দার রাজা, ডোয়াইন প্রিটোরিয়াস ও হারমিত সিংয়ের উইকেট।


নবির শিকার রিউ, ইথান ডিসুজা ও ওয়াসিম আকরাম। হায়দার আলী নেন টম ক্যাডমোর ও টম অ্যাবেলের উইকেট। মোস্তাফিজের দুই নম্বর শিকার হন আদিশ রশিদ। এর মাধ্যমে ৬ ম্যাচে ১১ উইকেট হলো ফিজের। তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন সালামখেইল, ৭ ম্যাচে ১৫টি।

শারজাহ গুটিয়ে যায় ১৭ ওভারের মধ্যে। এই জয় দুবাইকে নকআউটের দৌড়ে প্রথমদিকে রেখেছে, শারজাহ আছে সবার শেষে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট দুবাইয়ের। ৬ পয়েন্ট করে আছে গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও আবুধাবি নাইট রাইডার্সের। ১২ পয়েন্ট নিয়ে এরইমধ্যে নকআউট নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপারস।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

1

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

2

আজকের স্বর্ণের দাম

3

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

4

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন

5

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

6

‘বিজেপি এসআইআর-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে’

7

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

8

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

9

২২ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

11

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

12

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

13

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

14

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

15

জয়ের ক্যারিয়ারসেরা ইনিংসে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

16

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

17

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

18

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

19

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

20