Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বলে দাবি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়। এবং শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।

৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টিশার্ট পড়া শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা “জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই” শ্লোগান দিচ্ছিল। এবং ক্যাপশন হিসেবে লেখা হয়েছে দীর্ঘ ১৮ মাস পর শ্লোগানে শ্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সাথে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা!

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

1

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

2

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

3

ওজন কমাতে চান, শসা খান

4

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ

5

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

6

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

7

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

8

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

9

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

10

‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

11

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

12

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

13

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

14

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

15

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

16

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

17

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

18

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

19

চীনে থাকা নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা টোকিও’র

20