Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৪৩৬ আফ্রিকান সেনা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে ১ হাজার ৪৩৬ জন আফ্রিকান সেনা। আফ্রিকার প্রায় ৩৬টি দেশ থেকে এসেছে এই সেনারা।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে সাইবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবি করেছেন। গতকাল শুক্রবার আফ্রিকার ৩৬টি দেশের সরকারকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

এক্সপোস্টে তিনি বলেছেন, “যেসব সেনারা রুশ বাহিনীর নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন, তারা প্রকৃতপক্ষে তাদের মৃত্যুদণ্ডকে অনুমোদন দিয়েছেন। রুশ বাহিনীর পক্ষে লড়াইরত যেসব বিদেশি সেনা আমাদের হাতে ধরা পড়েছেন, তাদের পরিণতি দুঃখজনক হয়েছে। বেশিরভাগকেই তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে।”

এক্সপোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেসব রুশ সেনা যুদ্ধবন্দি হিসেবে তাদের কারাগারগুলোতে রয়েছেন, তাদের একটি বড় অংশই বিদেশি। ইউক্রেনের সরকার এইসব বন্দিদের তালিকা প্রস্তুত করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

“আমরা আফ্রিকা ও অন্যান্য দেশের সরকারের প্রতি আমাদের অনুরোধ — নাগরিকদের এই যুদ্ধে ঢেলে দেবেন না।”এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, দেশটি থেকে এ পর্যন্ত ১৭ জন রাশিয়ায় গিয়ে রুশ বাহিনীতে যোগ দিয়েছে বলে জানা গেছে। তারা কীভাবে গেল— তা জানতে তদন্ত শুরু হয়েছে। এর কিছুদিন আগে কেনিয়া জানিয়েছিল, তাদের বেশ কয়েকজন নাগরিক রাশিয়া ও ইউক্রেনের সেনা ছাউনিগুলোতে বন্দি আছে।

 প্রসঙ্গত, ২০১৫ সালে সাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

প্রায় তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন— এই চার প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব— কিয়েভ যদি ক্রিমিয়াসহ এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিয়ানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উড়ন্ত হামজার ছবি পোস্ট করে যা লিখল ফিফা

1

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

2

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

3

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস

4

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

5

ঈদের পর সব খালাদের ফোন বন্ধ, অবাক সাদিয়া

6

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

7

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর

8

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

9

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

10

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

11

সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের ৩ দফা

12

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

13

মাঠের বাইরে রাজনীতি, কলম্বোয় এবার ক্রিকেটের ‘এল ক্যাশিকো’

14

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

15

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

16

বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

17

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

19

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

20