Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

ডেসক্ নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার (১০ ডিসেম্বর) সিইসির জাতির উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। ভাষণটিতে ভোটের তফসিল অন্তর্ভুক্ত থাকবে, যা পরবর্তীতে প্রচার করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণায় যে আনুষ্ঠানিকতা প্রয়োজন, সবই সম্পন্ন করেছে ইসি। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিনই সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল; পরে তা প্রচার করা হবে।
 
এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে দলটির পতন ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের নিবন্ধনও স্থগিত রাখা হয়েছে। ফলে নৌকা প্রতীকটি ব্যালট পেপারে থাকছে না। নিবন্ধন স্থগিত থাকলে দলের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না।
 
প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়তে পারে। এবার ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ‘সমান ও ন্যায্য’ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তু

1

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

2

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

3

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

4

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

5

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

6

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

7

‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহল

8

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

9

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

10

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

11

সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা

12

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

13

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

14

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

15

বিএনপিকে ভোট দিলে জুলুম-অত্যাচার বাংলার মাটিতে থাকবে না- ডা:

16

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

17

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

18

খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের

19

অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের ম

20