Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

স্পোর্টস ডেস্ক : ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেট ছাড়ার পরও নানা মন্তব্য ও বিশ্লেষণে আলোচনায় থাকেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতীয় অভিনেত্রী সানি লিওনের একটি ছবি শেয়ার করায়। তার এই পোস্ট ভারতীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অশ্বিন দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন—এক পাশে সানি লিওন, আরেক পাশে চেন্নাইয়ের সাধু স্ট্রিট। প্রথম দেখায় বিভ্রান্তি তৈরি হলেও ভক্তরা দ্রুতই তার পোস্টের আসল ইঙ্গিত ধরে ফেলেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অশ্বিনের এই রসবোধপূর্ণ পোস্টটি আসলে তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে করা।

সানি লিওনের নামের প্রথম অংশ এবং সাধু স্ট্রিট মিলিয়ে ‘সানি সাধু’ হওয়ায় তিনি এমন মজার কোলাজ করেছেন। সানি সাধু সম্প্রতি সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচ খেলেন। সোমবার (৮ ডিসেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ম্যাচেই তামিলনাড়ুর হয়ে ৯ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাই সুদর্শনের (৫৫ বলে অপরাজিত ১০১) সঙ্গে তিনি ৩৭ রানের জুটি গড়েন। ক্রিকেটপ্রেমীদের ধারণা, অশ্বিনের এই পোস্টের উদ্দেশ্য ছিল ২২ বছর বয়সী এই প্রতিভাবান অলরাউন্ডারকে উৎসাহ দেওয়া। আসন্ন আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য ইতোমধ্যে নাম নিবন্ধন করেছেন সানি সাধু।

অশ্বিনের পোস্টে তার নাম আলোচনায় আসায় তাকে দলে নিতে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হতে পারে। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ৩০ লাখ রুপি। এদিকে সোমবার শেষ হয়েছে সৈয়দ মুশতাক আলি ট্রফির লিগ পর্ব। সুপার লিগে গ্রুপ ‘এ’ থেকে মুম্বাই ও অন্ধ্র, ‘বি’ থেকে হায়দরাবাদ ও মধ্যপ্রদেশ, ‘সি’ থেকে পাঞ্জাব ও হরিয়ানা এবং ‘ডি’ থেকে রাজস্থান ও ঝাড়খণ্ড জায়গা করে নিয়েছে। সুপার লিগে দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং দুই গ্রুপের শীর্ষ দল ১৮ ডিসেম্বর পুনেতে ফাইনালে মুখোমুখি হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

1

‘বড় চুক্তির’ পথে ভারত ও ইইউ

2

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

3

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

4

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

5

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

6

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

7

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

8

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল

9

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

10

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

11

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে: ইরান

12

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

13

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

14

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

15

গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল : গুম কমিশনের প্রতিবে

16

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমে

17

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

18

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

19

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

20