Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

ডেস্ক নিউজ :  বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা করেন। 

এ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।  

এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরা

1

স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল

2

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

3

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

4

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

5

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

6

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

7

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

8

রোজার নিয়ত— বিধান ও সময়

9

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় পুতিনের প্রতিক্রিয়া কী?

10

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

11

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

12

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্য উপদেষ

13

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

14

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

15

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

16

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

17

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

18

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!

19

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

20