Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতকে যেভাবে ২০২৬ বিশ্বকাপ ‘জিতিয়েছেন’ শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শচীন টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজ থেকে প্রায় এক যুগ আগে। তবে অবসরের পরও যে তিনি এখনও সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম, তার প্রমাণ মিলেছে এবারের বিশ্বকাপে। ভারতকে বিশ্বকাপ ‘জেতাতে’ বড় ভূমিকাই রেখেছেন তিনি। 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সাঞ্জু স্যামসন। রোববার পুরস্কার নেওয়ার পর তিনি জানালেন, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ে ব্যাটিং কিংবদন্তি শচীন তেন্ডুলকারের সঙ্গে কথা বলা তাকে নতুন করে বিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে। তার সেরাটা বের করে এনেই তো ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন শচীন!

৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু জানান, টুর্নামেন্টের আগের কয়েক মাস ধরে তিনি শচীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। সেই সময় তার ফর্ম ছিল খারাপ এবং জাতীয় দলে জায়গা নিয়েও ছিল অনিশ্চয়তা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যামসন বলেন, ‘আশা করি এটা এখানে বলতে পারব। গত কয়েক মাস ধরে আমি শচীন স্যারের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলাম। অস্ট্রেলিয়ায় বাইরে বসে কোনো ম্যাচ না খেলার সময় ভাবছিলাম সেই মুহূর্তে আমার কী মানসিকতা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমি স্যারের কাছে পৌঁছাই এবং আমরা দীর্ঘ সময় ধরে কথা বলি। এমনকি গতকালও তিনি ফোন করে জানতে চাইলেন আমি কেমন আছি। তার মতো কারো কাছ থেকে স্পষ্টতা, প্রস্তুতি, সচেতনতা ও খেলার বোধ নিয়ে পরামর্শ পেলে তা অনেক বেশি কিছুই হয়ে দাঁড়ায়। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’ 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খব

1

মার্কিন স্থল আগ্রাসন রুখতে ইরানের ১০ লাখের বেশি সেনা প্রস্তু

2

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

3

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান

4

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

5

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

6

১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

7

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

8

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

9

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

10

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

11

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

12

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

13

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার

14

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

15

ক্যারিবীয় পেসারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

16

যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজ

17

খারগ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের

18

বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কী কথা হয়েছে জানালেন ডি পল

19

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

20