Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কার মাটিতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হ্যারি ব্রুককে অধিনায়ক করে যার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি।

বাম পাশের পেশির চোটের কারণে অ্যাশেজের তৃতীয় টেস্টের পর থেকে মাঠের বাইরে আর্চার। ইসিবির তত্ত্বাবধানে বার্বাডোসে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন তিনি। তার পরিবর্তে থাকবেন ব্রাইডন কার্স।
 
প্রাথমিক ১৫ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন জশ টং। আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক না হলেও, কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক ব্রুক তাকে ভবিষ্যতের ‘স্ট্রাইক বোলার’ হিসেবে দেখছেন। চলতি বছরে দ্য হান্ড্রেডে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন টং এবং অ্যাশেজে দুটি টেস্টে ১২ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।
 
অন্যদিকে বাদ পড়েছেন জেমি স্মিথ। নিউজিল্যান্ড সফরে না থাকা বেন ডাকেট ফিরেছেন দলে। অলরাউন্ডার উইল জ্যাকসও দুই সংস্করণের দলে জায়গা পেয়েছেন। ২০২৩ সালের পর প্রথমবার ওয়ানডে দলে ফিরেছেন জ্যাক ক্রাউলি। তবে হাঁটুর চোটে অস্ত্রোপচারের পর সেরে না ওঠায় জায়গা হয়নি জর্ডান কক্স ও সাকিব মাহমুদের।
 
২২ জানুয়ারি কলম্বোতে প্রথম ওয়ানডে দিয়ে নিজেদের মিশন শুরু করবে ইংল্যান্ড। টি–টোয়েন্টি সিরিজ শুরু ৩০ জানুয়ারি ক্যান্ডিতে। অ্যাশেজ সফরের ধকলের পরও ইংল্যান্ড তাদের টেস্ট তারকাদের বিশ্রাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাতজন ক্রিকেটার পুরো অ্যাশেজ সফর শেষ করেই শ্রীলঙ্কায় যাবেন, যার মধ্যে রয়েছেন জো রুটও।
 
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার কারণে চাপের মুখে থাকা ম্যাককালামের জন্য এই বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল ইংল্যান্ডের পাশাপাশি কোচিং স্টাফের ভবিষ্যৎও অনেকটা নির্ধারণ করে দিতে পারে।
 
শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার (শুধু বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সিরিজ), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং ও লুক উড।
 
শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও লুক উড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত: লেবাননে অব্যাহত বো

1

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

2

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

3

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

4

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্য উপদেষ

5

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

6

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

7

জাতিসংঘে চীন-রাশিয়ার সমর্থন চায় ইরান

8

১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ

9

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

10

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

11

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

12

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

13

মালয়েশিয়ায় ভাসমান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, সহস্রাধিক বাড়ি প

14

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

15

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

16

বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ কারিনা-হৃতিক

17

যেভাবে বদলে গেছে আনুশকার জীবন, বলিউডে আর ফিরবেন?

18

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

19

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

20