Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলে দল পেলেন আমির ও মেন্ডিস

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দল গঠন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা। গত বৃহস্পতিবার চূড়ান্ত করা হয়েছিল বিপিএলের পাঁচটি দলের নাম। সিলেটের নামের পাশে নতুন করে যুক্ত হয়েছে ‘টাইটান্স’ শব্দটি। ইতোমধ্যে তারা একাধিক ক্রিকেটার নিয়োগ এবং কোচিং স্টাফও গঠন করে ফেলেছে।

এবার সিলেটের হয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে খেলতে দেখা যাবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকে। এছাড়াও শ্রীলংকার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম সোহেল ইসলাম। পেস বোলিং কোচ হিসেবে আছেন সৈয়দ রাসেল। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন কিমস্লে রব।

এর আগে সিলেট দুইজন দেশি ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকেও দলে ভেড়ায়। মিরাজকে এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে, এবং নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট, আর চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আসন্ন বিপিএলের পাঁচটি চূড়ান্ত দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, এবং চিটাগং রয়েলস।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি

1

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

2

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

3

ট্রাম্পের মুখে শাহবাজ-আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস

4

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

5

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

6

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

7

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

8

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

9

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ  ৩ মাদক ব্যবসায়ি আটক

10

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

11

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

12

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

13

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

14

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

15

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

16

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

17

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

18

বিসিএলে কোচিংয়ের দায়িত্বে থাকছেন যারা

19

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

20