Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরবাজও

বিনোদন ডেক্স : সোহেল খানের জন্মদিনে বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের উপস্থিতিই সব থেকে বেশি চর্চিত। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পৌঁছান তিনি। শনিবার (২০ ডিসেম্বর) ৫৫ বছর বয়সে পদার্পণ করলেন খান পরিবারের অন্যতম সদস্য সোহেল খান।

 অভিনেতার জন্মদিন উপলক্ষে করা হয়েছিল একটি বিশাল পার্টির আয়োজন। সেই পার্টিতে উপস্থিত ছিল পুরো খান পরিবার। বিশেষ করে উপস্থিত ছিলেন সালমান খান, বাবা সেলিম খান, সৎমা হেলেন এবং বড় ভাই আরবাজ খান। সোহেলকে বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে তারা সবাই এসেছিলেন।

সোহেল খানের জন্মদিন উপলক্ষ্যে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বান্দ্রার একটি রেস্তোরাঁয় ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, আরবাজ খান, অর্পিতা খান শর্মা এবং পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যরা। সোহেল একটি ডেনিম শার্ট ও মানানসই প্যান্ট পরে স্টাইলিশভাবে প্রবেশ করেন অনুষ্ঠানে। 

এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। পার্টির ভেন্যুতে প্রবেশের আগে হাত জোড় করে পাপারাজ্জিদের সঙ্গে ছবি তোলেন এ অভিনেতা। তবে সব আলো যেন ভাইজানের আগমনের ওপরেই পড়েছিল। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার প্রবেশ ছিল চোখে পড়ার মতো। এদিন সালমান পরেছিলেন একটি নেভি ব্লু পোলো টি-শার্টের সঙ্গে কালো ডেনিম প্যান্ট এবং বুট। তিনি তার পরিচিত ভঙ্গিতে পাপারাজ্জিদের ‘সালাম’ জানিয়ে সম্ভাষণ জানান।

 অন্যদিকে বড় ভাই আরবাজ খান একটি লাল টি-শার্ট ও সাদা প্যান্ট পরে অনুষ্ঠানে আসেন। তিনি গাড়ি থেকে নেমেই পাপারাজ্জিদের তার সদ্যোজাত সন্তানের ছবি না তোলার অনুরোধ করেন। তার হাতে একটি কাস্ট দেখা যাচ্ছিল, সম্ভবত সাম্প্রতিক কোনো কবজি বা হাতের আঘাতের কারণে, যদিও সেটি নিয়ে অভিনেতা কিছু জানাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ১১ গোলে হারাল জাপান

1

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

2

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

3

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

4

রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

5

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

6

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

7

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি

8

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

9

২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

10

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

11

‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ

12

তাইওয়ান নিয়ে চীন-জাপান বিরোধ জাতিসংঘ পর্যন্ত গড়ালো, কারণ ক

13

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রো

14

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

15

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

16

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

17

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

18

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

19

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

20