Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভাইজান। এ বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। 

মঙ্গলবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। তড়িঘড়ি শুরু করা হয় চিকিৎসা। অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই খবর। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এ বর্ষীয়ান চিত্রনাট্যকারকে। আজ বুধবার অস্ত্রোপচার হবে তার। হাসপাতাল সূত্রে খবর— মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।

একটি সূত্র জানায়, রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার ফলেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। এর ফলে রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। এদিকে অসুস্থের খবর পেয়েই শুটিং বাতিল করে বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে পৌঁছান সালমান খান। এ বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েন তিনি।

উল্লেখ্য, বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ থেকে ‘ডন’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিম খানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার আরোগ্য কামনায় গোটা বলিউড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

1

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

2

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩

3

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

4

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

5

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্

6

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ

7

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

8

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

9

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

10

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

11

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া ডেল্টা ফোর্স আসল

12

১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

13

মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন

14

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষ

15

২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

16

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

17

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

18

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

19

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

20